হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষার উদ্বোধন  

ঠাকুরগাঁওয়ে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষার উদ্বোধন  

মোঃ ইসলাম, ঠাকুরগাঁ জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় বক্ষব্যাধি ক্লিনিকে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ১৭ নভেম্বর মঙ্গলবার ফিতা কেটে পরীক্ষার উদ্বোধন করেন – বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল,
বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা: শুভেন্দু কুমার দেবনাথ, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ জামান জুয়েল, শিশু বিশেষজ্ঞ ডা: সাজ্জাদুর হায়দার শাহীন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: মো: মেরাজুল ইসলাম সোনা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলার  সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন, সুপ্রিয় জুট মিলের ব্যাবস্থাপনা পরিচালক বাবলুর রহমান,
বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব:) বিভ’তি রঞ্জন সরকার, মেহেদুল ইসলাম প্রমুখ। এ সময় জিন এক্সপার্ট মেশিন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এখন হতে প্রতিদিন ৩ থেকে ৪ জনের করোনা পরীক্ষার ফলাফল ১ ঘন্টার মধ্যে এখান থেকে পাওয়া যাবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!