
শাহজাহান সিরাজ : এইবার বাজারে আলুর চড়া মূল্য যাওয়ায় গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের অসংখ্য কৃষক নতুন স্বপ্ন নিয়ে বেশি লাভের আশায় কোমর বেধেই জমিতে আলুর বীজ ফেলছেন। প্রান্তিক কৃষকরা জানান, একসাথেই সবগুলো আলু ঘরে আসায় তারা অনেকটা বাধ্য হয়েই ফড়–য়া ব্যবসায়িদের নিকট কমমূল্যে আলু বিক্রি করতে বাধ্য হন। সেজন্য তারা লাভবান হন সীমিত।
আর কৃষকদের কাছ থেকে কম মূল্যে ব্যবসায়িরা আলু কিনে কোল্ড স্টোরে রেখে সময় আর সুবিধামতো দাম বৃদ্ধি করে কোটি টাকার ব্যবসা করেন। তৃণমূলের কৃষকরা সহজ শর্তে ক্ষুদ্র ঋন এবং প্রণোদনাগুলো সঠিকভাবে কৃষকদের হাতে পাবার বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তর ও উর্দ্ধতন কর্মকর্তাগনের নিকট কড়া নজরদারীসহ কঠোর হস্তক্ষেপও চেয়েছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী