
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে ৫০ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ।
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দেশের অন্যান্য জেলার তুলনায় শীত নামে বেশ আগে থেকেই। তাই জেলার দুস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার পৌর শহরের নিশ্চিন্তপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ও ঠাকুরগাঁও ৫০ বিজিবির ব্যাটেলিয়নের ব্যাবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক লে: ক: শহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক রাজ মাহামুদ। এ সময় ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সীমান্ত সহ জেলার ১ হাজার দুস্থ: অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১টি করে কম্বল প্রদান করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২