
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে আক্কাস মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) আনুমানিক সকাল দশটায় উপজেলার মহিষবেড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত আক্কাস ওই গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়,মহিষবেড় গ্রামের বাসিন্দা রুহুল আমিনের কাছে সুদের টাকা পেতেন হোসেন আলী নামের এক ব্যক্তি কাছে। এ নিয়ে দুইজনের মধ্যে অনেকদিন যাবত বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ১০টার দিকে দুইপক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আক্কাস মিয়াসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আক্কাস মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২