
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কে অভিযান চালিয়ে ৩০হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।এছাড়াও পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করেছে র্যাব-৭।
রোববার (১৬ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়। আটককৃত দুজন হলেন- ট্রাক চালক শহিদুল ইসলাম (৪৪) ও তার সহকারী আরমান আলী (২২) এ বিষয়ে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার গণমানুষের আওয়াজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় তল্লাশি করে ট্রাকে বিশেষভাবে লুকানো ৩০ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করেন র্যাবের অভিযানিক দল।
র্যাবের জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে সারাদেশে ইয়াবা পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম বাকলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২