
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: সম্প্রতি ফ্রান্স কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে বগুড়ার আদমদীঘি তৌহিদী জনতার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। সোমবার সকাল ১০টায় গোহাটি প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল মহাসড়ক সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আদমদীঘি ফয়জিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি ইব্রাহিম হোসেন, মুফতি মাহবুব, মাওলানা আল হেলাল জামালী, মুফতি রুহুল আমিন, মাওলানা ইউনুস আলী, হাফেজ সৈকত চৌধুরী প্রমুখ।
বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২