
মারুফ বিল্লাহ রুবেল , শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের উপর গুলি ও দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছে৷ সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে চেয়ারম্যান পরিষদের কর্য্যক্রম শেষ করে ওয়াজ মাফিলে যাওয়ার জন্য বেরি যাবে সেই মুহূর্তে ২/৩ জন কালো কাপড় পরিহীত লোক এসে চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের উপর গুলি করে।
ভাগ্য ক্রমে গুলির হাত থেকে রক্ষা পেলেও দুর্বৃত্তরা তাকে পিটিয়ে জখম করে।পরে স্থানীরা চেয়ারম্যানকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে। চিকিৎসকের পরামর্শ্য অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ