প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২০, ৫:২৬ এ.এম
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চন্দনাইশ উপজেলা কমিটি গঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চন্দনাইশ উপজেলা কমিটি গঠিত হয়েছে। শনিবার(১৪ নভেম্বর) বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দক্ষিণ জেলার কাযনির্বাহী কমিটির এক সভায় এই কমিটি গঠিত হয়।নবগঠিত এই ৪৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
দক্ষিণ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক লায়ন সাবের আহমেদ। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা কমিটির সভাপতি আলমগীর তালুকদার। নবগঠিত চন্দনাইশ উপজেলা কমিটির নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির পরিচালক মহীউদ্দিন মানু ও সভাপতি মিয়া মনসফ ।
তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বলেন, দক্ষিণ চট্টগ্রামের গুরত্বপূর্ণ এই উপজেলায় নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবে এবং শিশু কিশোরদের প্রতিভা বিকাশে কাজ করার দায়িত্ব পালন করবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.