প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২০, ৫:১৮ এ.এম
বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল উদ্ধার

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গোপন সুত্রের খবরের ভিত্তিতে ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ ৷ রবিবার ১৫ই নভেম্বর বিকাল ৫ টায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে বড়পলাশবাড়ি ইউনিয়নের সর্বমংলা গ্রামের মৃত আতাবুলের স্ত্রী মোসাঃ তোসলেমা বেগমের বাড়ি থেকে ২২ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিলের ৩৪ টি খালি বোতল এবং ৩,৮৫০ টাকা উদ্ধার করেছে প্রশাসন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ যোবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ শফিকুল ইসলাম ও তার দল, বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যগণ এবং আনসার সদস্যগণ।
এ সময় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাংবাদিক জানে আলম, সংশ্লিষ্ট ইউপি মেম্বার এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন ৷ ইউএনও মোঃ যোবায়ের হোসেন বলেন, আসামী পলাতক রয়েছে, নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে ৷ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.