প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২০, ১১:০৩ পি.এম
ছাত্রলীগ নেতা আমিনুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইকবাল মুন্না,সাতকানিয়া,চট্টগ্রামঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেরানীহাট হক টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ।
গতকাল বিকাল ৩টায় সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এমরান হোসেন সঞ্চালনায় ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন জাবেদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান দুলাল ও সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক এম.তৌহিদুল ইসলাম ও
দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম ও সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগ আহবায়ক মোঃ ইদ্রিস ও সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা এনাম,তৌহিদ,হোসেন, সোলতান, নূর হাসান,মামুন,নাজমুল এহসান, কাইসার,আজিজ, মোরশেদ, রিদুওয়ান, রিয়াজ,মুন্না, তৌহিদ,ফাহিম প্রমূখ।
উল্ল্যোখ্য, গত ১১ই নভেম্বর নগরীর নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আমিনুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। ১১ই নভেম্বর বিকাল সাড়ে ৫টার নিউ মার্কেট এলাকার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম কে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়েছিল।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.