হোম » প্রধান সংবাদ » জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবসে রোড-শো-সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে বিশ্ব ডায়াবেটিস দিবসে রোড-শো-সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন,জামালপুর: “ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারে নার্সরাই” এই প্রতিপাদ্যে জামালপুরে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোড-শো ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কলেজ রোড সংলগ্ন ডায়াবেটিস হাসপাতাল চত্বরে বিশ্ব ডায়াবেটিস দিবসের রোড-শো অয়োজন করেন জামালপুর ডায়াবেটিক সমিতি। রোড-শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিক সমিতি সভাপতি,
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলজাজ্ব মির্জা আজম এমপি। জামালপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক সাযযাদ আনসারীর সঞ্চালনায় রোড-শো অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর ডায়াবেটিক সমিতি সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ জাহাঙ্গীর হোসেন, ট্রেজারার দেবব্রত নাগ মধু, কার্যকরি কমিটির সদস্য পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, এ্যাড. আমান উল্লাহ আকাশ, এ্যাড. আনোয়ার হোসেন,
নজরুল ইসলাম সরকার, অধ্যাপক স্বপন সায়েদ, মোঃ ফায়সাল হোসেনসহ ডায়াবেটিস সমিতি কর্মকর্তা-কর্মচারী ও নার্সগণ। পরে জামালপুর ডায়াবেটিস সমিতি মিলনায়তনে ডায়াবেটিস হাসপাতালে রোগীর চিকিৎসা সেবা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ জলিলি, সাংবাদিক বজলুর রহমান, সাংবাদিক মোস্তফা মনজু, সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!