প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২০, ১:১২ এ.এম
এমপি নদভী’র আমন্ত্রণে চুনতি সীরতুন্নবী(সঃ) মাহফিলে আসছেন হাফিজুর রহমান সিদ্দিকী

সাঈদুর রহমান চৌধুরী,চট্টগ্রামঃ চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য,আন্তর্জাতিক ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দাওয়াতে দ্বিতীয়বারের মতো চুনতির ১৯ দিন ব্যাপী ৫০তম সীরতুন্নবী (সঃ) মাহফিলে আগামীকাল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান ইসলামি বক্তা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।
রবিবার(১৫ নভেম্বর) মাগরিবের নামাজের পর( মাহফিলের ১৮তম দিবসে) মাহফিলে বক্তব্য রাখবেন বর্তমান সময়ের জনপ্রিয় এই ইসলামি বক্তা। এসময় আলেম-ওলামাদের সাথে নিয়ে মাহফিলে নিজে উপস্থিত থেকে বরেন্য এই বক্তার ওয়ায়েজ শ্রবন করার বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
ইতিমধ্যে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীর আগমনকে ঘিরে মাহফিলে অংশ গ্রহনেচ্ছুক মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.