প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২০, ৪:২০ পি.এম
ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের মানববন্ধন

রবিউল হাসান লায়ন,জামালপুর: ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মানববন্ধন করেছে জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে শহরের পিটিআই গেইটের সামনে প্রধান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ আমরা সবাই রসূল সেনা, ভয় করিনা কোন বোমা’, ‘মুহাম্মদ (সা:) আমাদের আদর্শ’ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে সহস্রাধিক তৌহিদী জনতা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ, মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী, মাওলানা মিরাজুল ইসলাম, সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আলী খান, সাধারণ সম্পাদক হাফেজ মহিবুল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুল হক,
শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ফজলুল করিম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সদর থানা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মশিউর রহমান আজাদী ও স্টেশন বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নিরল প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.