প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২০, ৩:৩৬ এ.এম
আলফাডাঙ্গার সদর ইউনিয়নে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![]()
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় দিবসটি উদযাপন উপলক্ষে ইউনিয়নের মহিষারঘোপ বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন, উপজেলা যুবলীগ নেতা নাহিদুল ইসলাম রাজু।
সভায় সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম (সরফেজ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব মিয়ার সঞ্চালনায় বক্তৃতা দেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম, জানে আলম জনি, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল, অলক কুমার সাহা,
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম মিয়া, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য রাজ্জাক মোল্যা, উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকলাচ ফকির ও প্রচার সম্পাদক জাকির মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে দিবসটি উদযাপন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.