
রায়হান আলীঃ করোনা মহামারিকালে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চার নেতা স্মৃতি সম্মাননা ২০২০ পেলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ (পিপিএম)। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি এই সম্মাননা পদক প্রদান করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা থেকে সম্মাননা পদক ও এ সংক্রান্ত একটি সনদপত্র দীপক কুমার দাশের কাছে পাঠানো হয় বলে থানা সূত্রে জানা গেছে।