প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১০:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২০, ৪:৪৯ পি.এম
শ্রীপুরে শিশু বলাৎকার মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরের শ্রীপুরে কেওয়া পশ্চিমখন্ড এলাকায় শিশু ছেলে (১২)কে বলাৎকারের মামলার প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক ক্বারী মুকবুল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা । সোমবার(৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১ এর সদস্যরা শ্রীপুর পৌর কেওয়া পশ্চিম খন্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মুকবুল হোসেন শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার প্রয়াত আব্দুল হাফিজের ছেলে। র্যাব-১, এর লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদ্রাসা শিক্ষক ক্বারী মোঃ মুকবুল হোসেন গত ২৮ জুন ভিকটিমকে মসজিদে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলে তার বাড়ী থেকে ডেকে নিয়ে তাকে স্পিড ক্যান এবং বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে মকবুল তার নিজ বাড়ীর ২য় তলার পশ্চিম পাশের রুমে নিয়ে গিয়ে ভিকটিমকে বলাৎকার করে।
একপর্যায়ে ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী মুকবুল দ্রুত পালিয়ে যায়। ভিকটিম অসুস্থ্য হওয়ায় পরবর্তীতে ভিকটিমের পরিবার তাকে স্থানীয় ভাবে চিকিৎসা করান। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.