এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা নির্বাচন করবেন তাদের মধ্যে ------ মো: সওকাদুল ইসলাম সরকার সবুজ, বর্তমান চেয়ারম্যান গোকুল ইউনিয়ন পরিষদ, গ্রাম- গোকুল সরকার পাড়া, উপজেলা বগুড়া সদর, জেলা বগুড়া। তিনি বর্তমান গোকুল ইউপির জনগনের প্রত্যক্ষ ভোটে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সততা ও যোগ্যতার সহিত দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক পরিচয়:
তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজীক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের , উপদেষ্টা, সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়াও গরীব দু:খিদের পাশে থেকে নিজেকে জড়িয়ে ইউনিয়নের ব্যাপক উন্নয়ন মূলক কাজ করে চলেছেন।
তিনি জানান, আমি ২০১৬ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের কল্যানে কাজ করে চলেছি। যেমন ইউনিয়নের সকল রাস্তা ঘাট, কালভাট, ব্রীজ, ইট সলিং, ড্রেনেজ ব্যবস্থা, গ্রামের রাস্তা পাকা। তিনি সাংবাদিকের সাথে একান্ত সাক্ষাৎ কারে বলেন, বাংলাদেশে যখন মহামারী করোনা শুরু হয় তখন থেকেই দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত, ইউনিয়ন পরিষদ ও সরকারী বরাদ্দ সহ সকল সামগ্রী সুষ্ঠ ও সততার সহিত বন্টন করে যাচ্ছি।
এছাড়াও করোনার সময় কয়েক মাস যাবৎ চাল, ডাল, খাবার ও গরীব ও অসহায় মানুষের পাশে থেকে ইউনিয়ন পরিষদের বরাদ্দ কৃত সকল কিছু গরীব, অসহায়, প্রতিবন্ধি, মাতৃকালিন ভাতা সহ ভিজিডি, ভিজিএফ এর সকল কার্ড যাদের প্রাপ্য তাদের মাঝে সততার সহিত, দূর্নীতিমুক্ত ভাবে ও স্বচ্ছতার সহিত বন্টন করেছি এবং সকল সদস্যদেরকে তা সততার সহিত বন্টনের নির্দেশ দিয়েছি এবং বলেছি যারা এসব বন্টনে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।