প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২০, ৬:২৫ পি.এম
ভৈরবে নৌ পথে ফেন্সিডিল সহ মাদক কারবারী আটক

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে নৌ পথে ফেন্সিডিল নিয়ে পারাপারের সময় আবুল কাশেম (৩৭) ওরফে কাইস্যা নামে এক যুবক কে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করে ভৈরব নৌ পুলিশ ইউনিট। আজ ৯ নভেম্বরের সোমবার দুপুর ২.৩০ ঘটিকার সময় ভৈরব মেঘনা নদীর পুরাতন ফেরিঘাট এলাকার খেয়া ঘাট থেকে তাকে আটক করে নৌ পুলিশ। আটককৃত কাশেম ভৈরবপুর উত্তরপাড়ার মৃত মন্নাফ মিয়ার ছেলে বলে জানা যায়।
নৌ পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে আশুগঞ্জ থেকে একজন মাদক কারবারী ফেন্সিডিল নিয়ে ভৈরব খেয়াঘাট দিয়ে পারাপার হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে এস আই রাসেল আহমেদ সঙ্গীয় ফোর্স এএসআই ফজলু, কনস্টেবল নূরুল ও তোফাজ্জলের সহযোগিতায় ভৈরব খেয়া ঘাটে কাশেম কে তল্লাশী করলে তার সাথে থাকা প্লাষ্টিকের ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে আসামী কাশেম কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এবিষয়ে ভৈরব নৌ থানা ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থেকে ফেন্সিডিল নিয়ে নদী পারাপারের সময় ফেরিঘাট থেকে কাশেম নামে এক যুবক কে গ্রেফতার করা হয়। এসময় আসামী ব্যাগ তল্লাশী করে ৩০ বেতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.