
রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচন ১৩নং ওয়ার্ডবাসীর মনে প্রাণে বিপদে-আপদে ভরসাস্থল হিসেবে নিজেকে জায়গা করে নিয়েছেন আলহাজ্ব আল মামুন আকন্দ। ঈদ, পূজা, মসজিদ, মাদ্রসা, ক্রিড়ামোদীসহ এলাকার মানুষের কাছে করোনাকালীন সময়ে যোদ্ধার ভূমিকায় ছিলেন আল মামুন আকন্দ। দীর্ঘদিনের জলাব্ধতা, রাস্তা মেরামতসহ অন্ধকারময় ওয়ার্ডের প্রতিটি মোড়ে মোড়ে সিসিটিভির ব্যবস্থার দাবি তুলেছেন এলাকাবাসী তাদের ভরসাস্থল আল মামুন আকন্দ-এর কাছে। তিনি তাদের আশ্বাস দিয়ে জানিয়েছেন,
নাগরিকত্ব সার্টিফিকেট নিতেও তাদের কোন দুর্ভোগ পোহাতে হবেনা। তিনি বগুড়া পৌরসভার ১৩ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও ১৩ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। গতকাল আলহাজ্ব আল মামুন আকন্দ ওয়ার্ডের গন্ডগ্রাম এ ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তিনি গন্ডগ্রাম পূর্বপাড়া, মিয়া পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, কলের পার, কামারপাড়া, পূর্বপাড়া, সারিয়াকান্দি পাড়া ও নতুনপাড়ায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। এসময় এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ তার মাথায় হাত রেখে দোয়া করেন। উক্ত গণসংযোগে উপস্থিত থেকে সকলের দোয়া ও সমর্থন আহ্বান করেন মনজুর হোসেন মোল্লা,কামাল হোসেন প্রামানিক, লালু প্রামানিক, মফিজ উদ্দিন প্রামাণিক (মোগলা) প্রমুখ।