প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২০, ১:০০ পি.এম
সিরাজগঞ্জে ট্রেনের নিচে ঝাপ দিয়ে গৃহবধুর আত্মহত্যা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিয়ে মনজিলা (৩৭) নামের এক গৃহবধুর আত্মহত্যা করেছে। রবিবার সকালে সিরাজগঞ্জ-ঢাকা রেল সড়কের সদর উপজেলার সরকারপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনজিলা বেগত সদর উপজেলার কালিয়া পুর্বপাড়া গ্রামের আমিনুর তালুকাদের স্ত্রী ও তিন সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন হলো পারিবারিক কলহ চলে আসছিলো। এরই একপর্যায়ে গতকাল রাতে আবারও পারিবারিক কলহে জড়িয়ে পড়েন মনজিলা বেগম। পারিবারিক যন্ত্রনা সইতে না পেলে রবিবার সকালে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানা যায়।
সিরাজগঞ্জ জিআরপি’র থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিরুল ইসলাম জানান, ট্রেনটি সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সরকারপাড়া রেলগেটে পৌছালে এদুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনার খবর দেয় স্থানীয়রা। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এঘটনায় থানায় একটি অহমৃত্যুর মামলা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.