প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২০, ১২:১৩ এ.এম
আলফাডাঙ্গার বানা ও পাঁচুড়িয়া ইউপি আ. লীগের বর্ধিত সভা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন ও পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলার শিরগ্রাম বাজারে বানা ইউনিয়ন ও বিকাল সাড়ে ৪টায় বেড়িরহাট বাজারে পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের এ সভা অনুষ্ঠিত হয়।
বানা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হাসান মিলু ও পরিচালনা করেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ও পরিচালনা করেন, সাধারণ সম্পাদক এস এম শাহনেওয়াজ শিকদার রিপন।
উভয় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, আব্দুর রউফ তালুকদার, ইকবাল হাসান চুন্নু, জেলা কৃষক লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য তৌকির আহমেদ ডালিম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খাঁন, জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান কদর প্রমুখ।
বানা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বানা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আশরাফুজ্জামান মিয়া জিল্লু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন, বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোবাদ হোসেন, প্রচার সম্পাদক ইমরান হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রাতুল ইসলাম,
সাধারণ সম্পাদক সাকিব হাসান ও পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সদস্য ও পাঁচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.