প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২০, ১১:০৪ পি.এম
কামারখন্দে বাল্য বিয়ে আটকানো না গেলেও মেয়ের মা ও চাচাকে ৫দিনের জেল

সাজিদ হাসান মুন কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে কোনাবাড়ি গ্রামের ক্লাস সেভেন এর মেয়ের বাল্য বিয়ে আটকানো না গেলেও অভিভাবকের ৫দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত । শনিবার উপজেলার কোনাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের খবর পায় উপজেলা প্রশাসন ।
পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে যাওয়ার আগের বিয়ের কাজ সম্পন্ন করে । সেই অপরাধের ভিত্তিতে অভিযান চালালে মেয়ে বাবা বদিউজ্জামান কে খুঁজে পাওয়া যায় নাই, মেয়ের মা মোছা. সালমা খাতুন এবং মেয়ের চাচা আব্দুল লতিফকে ৫দিন করে জেল দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মেরিনা সুলতানা ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.