প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২০, ১১:০৪ পি.এম
লালমনিরহাটে বিষাক্ত বাংলা মদপানে দু’জনের মৃত্যু

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত বাংলা মদপান করে দু'জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিন জন গুরুতর অসুস্থ হয়ে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার(৭ নভেম্বর) দুপুরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার চলবলা ইউনিয়নের বান্দরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই ব্যক্তি হলেন, খয়বর আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫), বাংটু কুমারের ছেলে রঞ্জিত কুমার (৪৫)। এরা দুজনেই বান্দরকুড়া গ্রামে বাসিন্দা। চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান,বাংলা বিষাক্ত মদপানের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে দু'জনের অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে ওই দুই ব্যক্তি মারা যান। এদের মধ্যে আরো তিনজন অসুস্থ হয়ে রংপুরে ভর্তি রয়েছেন। তারা হলেন, বেলাল, সেকেন্দার ও সবুজ আলী। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মোঃ সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.