প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২০, ৬:২৪ পি.এম
খুলনায় নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা নদী থেকে সোহান হাওলাদার (১১) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়৷ সোহান রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকার মো. সেলিম হাওলাদারের ছেলে।
রহিমনগর নৌ ক্যাম্প পুলিশের ইনচার্জ অমিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ নভেম্বর কালিবাড়ি ঘাট এলাকায় নৌকা থেকে টাকা তোলার সময় সোহান হাওলাদার নদীতে পড়ে যায়। সে মাঝির সাথে নৌকায় টাকা তোলার কাজ করতো। সেদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে তার লাশ নদী থেকে উদ্বার করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.