প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২০, ৫:৩৭ পি.এম
শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি লিটন, সা’ সম্পাদক ডাঃ অমি

শেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শেরপুরে জেলা শাখার কমিটি গঠন করা হয়। শেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৫ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সন্তানদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের কন্যা
ডা: শারমিন রহমান অমিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমান্ডের সভাপতি মো: আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমী। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন যথাক্রমে, সিনিয়র সহসভাপতি জেসমিন রহমান রুপালী, সহসভাপতি ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস, ডা: তাসনোভা রাইসুল শশী ও আসাদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক রুকনুজ্জামান ও মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাইফুল আলম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রনি ও আবুল হাসেম,
অর্থ বিষয়ক সম্পাদক হাসিবুল আলম, দপ্তর সম্পাদক আহসান হাবীব সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম, সমবায় ও প্রকল্প সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক এবিএম ছামিউল আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হোসাইন আহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামসুজ্জামান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, হিসাব ও নিরিক্ষা সম্পাদক জাকির হোসেন জুয়েল, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন সম্পাদক মোহাম্মদ হোসেন রাজীব,
যোদ্ধাহত শহীদ পরিবার বিষয়ক সম্পাদক মনি বেগম, সদস্য আবু সালেহ মোহাম্মদ লুৎফুল নিয়াজ, উজ্জল মিয়া, বাদন চন্দ্র দে, কুতুবে রব্বানী রনি, সফিকুল ইসলাম, মাহমুদুর রহমানও রবিউল হাসান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতউির রহমান আতিক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আরও অনেকে ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.