প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২০, ১১:০৯ পি.এম
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়েছে- মজিবর রহমান মজনু

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ শেখ হাসিনার নেতৃত্বে এক সময়ের তলা বিহীন বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। তাঁর উন্নয়ন কর্মকান্ড আজ উন্নত বিশ্বে অনুকরণীয় হয়ে উঠেছে। অথচ দেশের স্বাধীনতা বিরোধী একটি মহল শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করতে বার বার ষড়যন্ত্র করছে। তাঁকে নিয়ে কটুক্তি করছে। কটুক্তিকারীরা দেশের শত্রু, জনগণের শত্রু। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এদের প্রতিহত করবে। প্রধানমন্ত্রীকে কটুক্তি এবং দেশব্যাপি নারী ধর্ষণের প্রতিবাদে বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বিশ্বের রোল মডেল। শক্তিশালী, ন্যায় পরায়ণ ও দুর্নীতিমুক্ত নেতা হিসেবে তিনি বিশ্ববাসির প্রশংসা কুড়িয়েছেন। তাই তাঁকে নিয়ে কটুক্তির আগে ভাল ভাবে খোঁজ খবর নিন। জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই স্বেচ্ছাসেবকলীগ সহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে এসব অপরাধ থেকে দুরে থাকতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেববকলীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আল রাজি জুয়েল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল ফারুক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাওন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা হোসেন শরীফ মনির, ওহাবুজ্জামান নাইম, হাসান নাজমুল, আমিনুল ইসলাম সোহাগ, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মেম্বার, আব্দুস সাত্তার প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.