
টঙ্গী প্রতিনিধি: টঙ্গীতে জেলহত্যা দিবস উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পশ্চিম থানাধীন বড় দেওড়াস্থ জামান মেমোরিয়াল একাডেমিতে এ আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ফিরোজ খান, টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন, টঙ্গী থানা আওয়ামীলীগের সদস্য আক্তারুজ্জামান, সদস্য আকতার
হোসেন দুদু, ৫৪ নং আওয়ামীলীগের আহবায়ক জালাল মাহমুদ, যুগ্ম আহবায়ক ওসমান গনি মোল্লা,
৫১ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মোঃ আলী মিয়া, ৫৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মাস্টার, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি হাজী মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদি, সহ-সভাপতি আঃ সালাম মাতবর, ত্রাণ সম্পাদক হাজী এলিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজ রানা, যুবলীগ নেতা আবুল বাসার খোকন, সমাজকর্মী আলহাজ হাবিবুর রহমান, আঃ মতিন মাস্টার, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, মোশারফ হোসেন, শ্রমিক নেতা রমজান আলী, মোজাম্মেল হক প্রমুখ। পরে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়াপাঠ করা হয়।