প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২০, ৬:২১ পি.এম
পাটগ্রামে জুয়েলকে পুড়িয়ে হত্যার ঘটনায় ৫ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মিজানুর রহমানঃ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও রংপুর ক্যান্ট পাবলিক স্কুলের সাবেক গ্রন্থাগারিক সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার মামলায় গ্রেফতারকৃত ১৬ জনের মধ্যে ৫ জনের ৩ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে শুনানি শেষে জুডিশিয়াল আদালতের বিচারক আদালত- ৩’র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম এ আদেশ দেন। রিমান্ডে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। এর আগে শনিবার, রোববার ও সোমবার ১৬ জনকে বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ওমর ফারুক।
রিমান্ড প্রাপ্তরা হলেন, বুড়িমারী এলাকার ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম (২২) ও বায়েজিদ (২৪), ইউসুব আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক (২০), আবুল হাসেমের ছেলে মাসুম আলী (৩৫) এবং সামছিজুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা দায়ে নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.