প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২০, ৪:০৬ পি.এম
পাটগ্রামে পিটিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেফতার

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে কোরআন শরীফ অবমাননার মিথ্যে অভিযোগ তুলে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগেও ১০ জনকে গ্রেফতার করা হয়। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর কেন্দ্রীয় মসজিদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে গত বৃহস্পতিবার শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে মারে বিক্ষুব্ধরা। পরে তার লাশ পুড়িয়ে ফেলা হয়। শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ ঘটনায় ৩টি মামলা হয়েছে। নিহতের পরিবার, বুড়িমারী ইউনিয়ন পরিষদ ও পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক এ মামলা তিনটি দায়ের করে। জড়িত থাকার অভিযোগে এ ১৬ পর্যন্ত জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.