
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে রাস্তা দখল করে নির্মাণ করা আংশিক বিল্ডিং ভেঙ্গে দিলেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর ২০২০ইং) দুপুর ১টার সময় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গোসাইবাড়ি বাজারের প্রধান সড়কের পশ্চিম পাশে রাস্তা দখল করে বিল্ডিং নির্মাণ করেন। এতে বাজারে প্রায়ই সড়কে যানজট দেখা দেয়। এতে সড়কে চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এজন্য দখল মুক্ত করার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে সোমবার দুপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে গোসাইবাড়ির বাজারের রাস্তার দখলকারীর আংশিক বিল্ডিং ভেঙ্গে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ধুনট উপজেলা সহকারী (ভূমি)কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, ধুনট থানার এএসআই রতন কুমার, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।