প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২০, ১২:১৪ এ.এম
ভৈরবে ২৫০ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে দুইশত পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ মওদুদ (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ভৈরব পুলিশ। আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মওদুদ নরসিংদী জেলার মাধবী থানার কান্দাপাড়া গ্রামের মোঃ ইলিয়াস মিয়ার ছেলে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানাযায়, ব্রাম্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা থেকে একটি মোটর সাইকেলে ট্রাভেল ব্যাগে ফেনসিডিল বহন করে নরসিংদীর মাধবদীর উদ্দেশ্যে রওনা হয় মওদুদ। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরর বাসস্ট্যান্ডের দূর্জয় মোড় এলাকা থেকে জনগনের সহযোগীতায় তাকে আটক করা হয়। এসময় তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে দুইশত পঞ্চাশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন জানান, জনগনের সহযোগীতায় দূর্জয় মোড় থেকে একজন মোটর সাইকেল আরোহীর ট্রাভেল ব্যাগ থেকে আড়াইশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.