প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২০, ৭:৪০ পি.এম
ভৈরবে ১০ জেলে কে জরিমানা
![]()
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষা করতে ও মাছের প্রজনন বৃদ্ধিকল্পে সারা দেশের ন্যায় ভৈরবেও অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৯ আক্টোবর বৃহস্পতিবার ভোরে ভৈরব মেঘনা ও কালী নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায় গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ শিকার করা সরকারী ভাবে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। কিন্তু সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ডিম যুক্ত ইলিশ মাছ শিকার করছে যা আইনত দন্ডনীয় অপরাপ। এরই প্রেক্ষিতে আজকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ভৈরব নৌ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা লতিফুর রহমান দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ সহ ১০ জন জেলে কে আটক করেন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা। আটককৃত জেলেদের কে ৫ হাজার টাকা করে ১০ জন কে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন ও জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা বলেন সরকারী নির্দেশনা মোতাবেক আজ ভোরে অভিযান পরিচালনা করে দেড় লাখ মিটার কারেন্ট জাল সহ ১০ জন কে আটক করা হয়। তাদের কে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। মা ইলিশ রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.