প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২০, ৬:৫০ পি.এম
ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শেনর প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রবিউল হাসান লায়ন,জামালপুর: ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরে সরকারিভাবে ফ্রান্সের পণ্য বয়কটসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। জামালপুর জেলা ইত্তেফাকুল উলামার আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মুফতি শামছুদ্দীন, উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ, সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী খান, সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদ উদ্দীন প্রমুখ। এদিকে একই দাবিতে দুপুরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। শহরের দয়াময়ী মোড়ে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহাম্মেদ ও সেক্রেটারী মুফতি মোস্তফা কামাল প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.