প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২০, ১:৩৭ এ.এম
বিজ্ঞান মেলায় জেলার ২য় স্থান অর্জন করলো শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪১তম বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞান মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৮টি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণ করে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর মধ্যে জীবননগরের শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জেলার ২য় স্থান অর্জন করে। একই পর্যায়ে ১ম স্থান অর্জন করে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল।
এর আগে গত ২৬শে অক্টোবর সকাল ১০টার সময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ডিসি সাহিত্য মঞ্চে তিনদিন ব্যাপী এই বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
বিজ্ঞান মেলায় জেলার ২য় স্থান অর্জন করায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও দলনেতা সাংবাদিক পুত্র তন্ময় রহমান তুর্য্য। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন তুর্য্যর পিতা সাংবাদিক তারিকুর রহমান এবং মা তহমিনা খাতুন সিনিয়র স্টাফ নার্স
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.