
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী সুযোগ্য সন্তান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত, ডাক ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দনের সমন্বায়ক বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিমের
স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা বলেন, পিতা শহীদ এম মনসুর আলীর মতই আওয়ামীলীগ ও শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন ছিলেন মোহাম্মদ নাসিম। তাঁর বাবা বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতা না করে মৃত্যুকে আলিঙ্গণ করে নিয়েছেন। মোহাম্মদ নাসিমও বাবার মতো আওয়ামীলীগ ও শেখ হাসিনার প্রশ্নে কোনদিন আপোষ
করেননি।
স্মরণ সভায় মোহাম্মদ নাসিমকে একজন কর্মযোগী ও কর্মীবান্ধব একজন রাজনীতিবিদ উলেখ করে বক্তারা আরও বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভিক রাজনীতিবিদ। গণতান্ত্রিক আন্দোলনে মাঠে থেকে পুলিশের লাঠিপেটা খেয়েও আন্দোলনে অটল ছিলেন তিনি। তিনি নেতাকর্মী কিংবা সাধারণ মানুষকে অৎস্র সময় দিতেন। এ কারণেই জগনণের নেতাতে পরিণত হয়েছিলেন তিনি।
তাঁর মৃত্যুতে দেশ ত্যাগী নি:স্বার্থ জননেতাকে হারিয়েছে। তার চলে যাওয়ার ক্ষতি পূরণ হবার নয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। জেলা আওয়ামীলীগেরে প্রচার সম্পাদক শামছুজ্জামান আলোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা,
নির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্না এমপি, আব্দুল মমিন মন্ডল এমপি, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মনোয়ার হোসেন বিপুল, কেন্দ্রীয় যুব মহিলালীগের যুগ্ন সম্পাদক জেদ্দা পারভীন রিমি, যুগ্ন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমূখ। স্মরণ সভায় উপস্থিত ছিলেন, ডা. আব্দুল আজিজ এমপি, সাবেক এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন,
সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, অ্যাডভোকেট আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, একরামুল হকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।