প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ১১:০৮ পি.এম
নামুজা-বুড়িগঞ্জ ও মাঝিহট্ট ৩টি ইউনিয়নে ১১০ হেক্টর আমন ধান বৃষ্টির পানিতে পড়ে ক্ষতিগ্রস্ত!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ চলতি বর্ষা মৌসুমে নামুজা-বুড়িগঞ্জ ও মাঝিহট্ট ৩টি ইউনিয়নে ১১০ হেক্টর আমন ধান বৃষ্টির পানিতে পড়ে ক্ষতিগ্রস্ত কৃষক চিন্তিত। বিবরণে প্রকাশ, বগুড়া জেলার উপড়ে উল্লেখিত ৩টি ইউনিয়নে ১১০ এহক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নামুজা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, ইউনিয়ন জুড়ে চলতি বর্ষা মৌসুমে ৫০ হেক্টর আমন ধান বৃষ্টির পানিতে পড়ে ক্ষতি হয়েছে। অপরদিকে বুড়িগঞ্জ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী বুলবুল চন্দ্র জানান, বুড়িগঞ্জ ইউনিয়ন জুড়ে রোপন করা আমন ধানের মধ্যে ১০ হেক্টর জমির ধান পানিতে পড়ে ক্ষতি হয়েছে।
রবিবার দুপুরে (২৫ অক্টোবর) মাঝিহট্ট ইউপির দামগাড়া মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায় বেশ কিছু জমিতে আমন ধানের আগাছা মার্টিতে পড়ে গেছে। এ ব্যাপারে কয়কজন কৃষক জানান, তাদের রোপন করা আমন মৌসুমে রনজিত ও কাটারি এবং আতব জাতের ধান মাটিতে পড়ে ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মাঝিহট্ট ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, মাঝিহট্ট ইউনিয়ন জুড়ে প্রায় ৫০ হেক্টর জমির আমন ধার মাটিতে পড়ে ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, পড়ে যাওয়া ধানের মধ্যে রনজিৎ ও কাটারি এবং আবত জাতের ধান বেশি।
ধান পড়ে যাওয়ার কারন হিসেবে তিনি জানান, যেসব জমিতে উরবর শক্তি বেশি ও ইউরিয়া সার বেশি প্রয়োগ করা এবং জমি একটু নিচু হওয়া। তিনি পড়ে যাওয়া জমির ধান নিয়ে প্রতিকার হিসাবে জানান, এমত অবস্থায় ৬/৭টি করে ধানের থোপরাদিয়ে পলিব্যাগ করা ও জমির পানি নিস্কাশনের ব্যবস্থা করা। এতে করে কৃষক পড়ে যাওয়া ধানের উৎপাদক একটু কম হলেও ধান পাওয়া যাবে বলে তিনি মনে করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.