প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ৫:১০ পি.এম
মোংলা বন্দরে বিদেশী জাহাজের নাবিকের মৃত্যু

শেখ নাইম ইসলামঃ মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশী বাণিজ্যিক জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। শনিবার (২৪অক্টোবর) সন্ধ্যার পর কর্তব্যরত অবস্থায় জাহাজে ওই নাবিকের মৃত্যু হয়। খবর পেয়ে সন্ধ্যায় জাহাজটিতে পোর্ট হেলথের চিকিৎসক গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। জাহাজ থেকে তার লাশ নামিয়ে সুরহালের জন্য মোংলা থানায় আনা হচ্ছে।
বিদেশী ওই জাহাজটির স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে জানা গেছে, বামার্র ইয়াংগুন বন্দর থেকে ছেড়ে আসা লাইব্রেরিয়া পতাকাবাহী এম,ভি এইচ আর রেভিলেশন নামক জাহাজটি মেশিনারী পণ্য নিয়ে গত বৃহস্পতিবার (২২অক্টোবর) মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১ নম্বরে ভিড়ে। ওই জাহাজটিতে সেকেন্ড অফিসারের দায়িত্বে ছিলেন রোমানিয়ার নাগরিক ভ্যারল তায়ের।জাহাজের অন্যান্য নাবিকেরা বিষয়টি জানার পর পোর্ট হেলথের চিকিৎসকদের খবর দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তবে কি কারণে কিংবা কিভাবেই তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কেউ। রাত পৌনে ১০টার দিকে জাহাজ থেকে ওই বিদেশীর লাশ নামিয়ে মোংলা থানা নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। পোর্ট হেলথের চিকিৎসক ডা: আসিফ বলেন, বিদেশী জাহাজের ওই প্রকৌশলীর মৃত্যুর কারণ আপাতত জানা যায়নি। লাশের সুরতহাল ও ময়না তদন্তের জন্য থানায় এবং মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.