প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ৫:১০ পি.এম
চাটখিলে ইউনিয়ন যুবলীগ সভাপতির ধর্ষনের প্রতিবাদে মানব বন্ধন।

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : সারাদেশে নারী নির্যাতন, ধর্ষন, শ্লীলতাহানির প্রতিবাদে এবং সম্প্রতি চাটখিলে ঘটে যাওয়া ধর্ষনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ধর্ষনের প্রতিবাদ।
আজ ২৫ শে অক্টোবর সকাল ১১টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় মেইন সড়কের দুই পাশে নারি ধর্ষনের, নির্যাতন ও শ্লীলতাহানি প্রতিবাদে মানব বন্ধন করেন সামাজিক বিভিন্ন শ্রেণির পেশার মানুষেরা।
গত ২২শে অক্টোবর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ধর্ষকের নিজবাড়ির প্রবাসী স্ত্রী কে, তার ৬ বছরের সন্তান কে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষন করে। ধর্ষন কারি যুবক নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের যুবলীগের সভাপতি মজিবুর রহমান শরিফ। মানব বন্ধন কারীরা ধর্ষকের শাস্তি হিসেবে সম্প্রতি ঘোষিত সর্বোচ্চ বিচারের দাবি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.