প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ৫:০৭ পি.এম
সিরাজদিখানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিকল্প ধারার নেতৃবৃন্দ”

গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিকল্প ধারার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বিভিন্ন মণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু বলেন-"হিন্দু শাস্ত্র মতে দেবী দূর্গা সকল দূর্গতি,সংকট,
অশুভ ও অকল্যাণকে পরাজিত করতেই দুর্গম অসুরকে বধ করেছিলেন। তিনি আরো বলেন-দূর্গা হলো নারী জাতির প্রতিবিম্ব।তাই দূর্গা কখনো শান্ত আবার কখনো রুদ্রমূর্তি"।সিরাজদিখান উপজেলা বিকল্প যুবধারার নবনির্বাচিত আহ্বায়ক মোঃ কবির হোসেন প্রত্যেকটি মণ্ডপে নগদ অর্থ প্রদান করেন।
তারা উত্তর রাঙ্গামালিয়া পঞ্চায়েত কমিটির মণ্ডপ,ব্রজেরহাটি ঘোষপাড়া মণ্ডপ,ঘোড়ামারা মিলন সমিতি পূজা মণ্ডপ ও ঘোড়ামারা উদয়ন মাতৃ মন্দির মণ্ডপ পরিদর্শন করেন। দূর্গা ভক্তদের সাথে আলাপচারিতায় নেতৃবৃন্দ দূর্গা উৎসবের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্প ধারার উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান বেপারী, উপজেলা যুবধারার যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস হোসেন শাওন,হাবিবুর রহমান বাবু, আরিফ হোসেন বেপারী,কেয়াইন ইউনিয়ন বিকল্প ধারার সভাপতি মোঃ আশরাফ,যুবধারার সদস্য তুহিন বেপারী,আব্দুল বাতেন স্বপন, মোঃ শাহীন প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.