প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ৪:৫৯ পি.এম
বগুড়া সদরের নিশিন্দারা ইউপির ভিজিডি কার্ডের চাল বিতরণ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ যাদেরকে চাল দেয়া হচ্ছে তারা কোন সময় চাল বিক্রি করবেন না, বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবেন যদি কেউ চাল বিক্রি করে আর যদি আমরা জানতে পারি তাহলে তার কার্ড বাতিল করা হইবে।
২৫ অক্টোবর রবিবার বেলা ১১টায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনয়ন পরিষদে দুঃস্থ্যদের মাঝে মাসিক ভিজিডির চাল বিতরণ করা কালে উপরোক্ত কথাগুলো বলেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন সচিব মোঃ আব্দুর রশিদ, ইউপি সদস্য , মোজাফ্ফর হোসেন, সহ ইউপির সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.