
সুজন মিয়া, সিলেট: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় গ্রেফতারকৃত কনস্টেবল হারুন রশিদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন আক্তার নীলার আদালতে তুলে পিবিআই। এসময় পিবিআই হারুনকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
এর আগে গতকাল শুক্রবার রাতে কনস্টেবল হারুন রশিদকে সিলেট পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার