প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ১২:৩২ এ.এম
চরবানিপাকুরিয়া ইউনিয়ন যুবমহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।। সবুজা সভাপতি ও বিবি হাওয়া সম্পাদক

রবিউল হাসান লায়ন,জামালপুর: বাংলাদেশ আওয়ামী যুবমহিলা লীগ ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সবুজা আক্তার কে সভাপতি ও বিবি হাওয়া কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৪অক্টোবর) ভাবকী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন যুবমহিলা লীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি সবুজা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাবিয়া সুলতানা লাকীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ।
ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার যুবমহিলা লীগের সভাপতি মালেহা আক্তার মালা। প্রধান বক্তার বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক রোকেয়া সিদ্দিকী নদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, অন্যতম সদস্য ডাক্তার মিজানুর রহমান, ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ তারা আকন্দ, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা আক্তার সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নেতৃবৃন্দ। পরে মেলান্দহ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মালেহা আক্তার মালার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে সবুজা আক্তার কে সভাপতি ও বিবি হাওয়া কে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদি নতুন কমিটির ঘোষণা করেন নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.