প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২০, ১০:৫৪ পি.এম
হাতীবান্ধায় দুই ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী শ্যামল ও সাদাদ জয়ী

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয় হয়েছেন। গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আতিয়ার রহমানের ছেলে অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা মার্কায়) ৯ হাজার ৩শত ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ৮শত ৯ ভোট।
একই সঙ্গে পাটিকাপাড়া ইউনিয়নে সদ্য প্রয়াত চেয়ারম্যান শফিউল আলম রোকনের ছেলে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল আলম সাহাদাত (নৌকা) ৪হাজার ৫শত ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত প্রার্থী সফিয়ার রহমান পেয়েছেন ১হজার ৯শত১ ভোট। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়। রাত সাড়ে ৭টার দিকে উপজেলা কন্ট্রোল রুমে এ ফলাফল ঘোষনা করেন রির্টানিং কর্মকর্তা।
জানাগেছে, করোনায় আক্রান্ত হয়ে গত ২১ আগস্ট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আতিয়ার রহমান ও ২৩ আগস্ট ওই উপজেলার পাটিকা পাড়া ইউনিয়ন চেয়ারম্যান শফিউল আলম রোকনের মৃত্যু হয়। ফলে উপজেলার ২টি চেয়ারম্যান পদে শূন্য ঘোষনা করে নির্বাচন কমিশনার।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু করে নির্বাচন কমিশন। বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহন শেষে ফলাফল ঘেষানা করেন। তবে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো অনেক কম। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা),
স্বতন্ত্রপ্রার্থী আক্তার হোসেন খন্দকার (মোটরসাইকেল), জাপা মনোনীত প্রার্থী আনোয়ার (লাঙ্গল), বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম (ধানের শীষ)।
একই সঙ্গে পাটিকাপাড়া ইউনিয়নে সদ্য প্রয়াত চেয়ারম্যানের ছেলে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল আলম সাহাদাত(নৌকা), বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান সফিয়ার রহমান(ধানের শীষ) ও তার ভাতিজা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.