প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২০, ১০:২৯ পি.এম
দর্শনায় অসামাজিক কাজের দায়ে মহিলাসহ এক বিজিবি সদস্য আটক

মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় হিমেল আবাসিক হোটেল থেকে অসাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মহিলাসহ এক বিজিবি সদস্য পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার (২০শে অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ৩টার সময় তাকে আটক করে দর্শনা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশ জানতে পারে দর্শনা বাসস্ট্যান্ডের হিমেল আবাসিক হোটেলে এক বিজিবি সদস্য মহিলা নিয়ে অসামাজিক লিপ্ত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এসআই জাকিরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।
এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর মিরপুরে কর্মরত সোহেল রানা (৩৮) নামের এক সিপাহিকে নড়াইল জেলার এক যুবতী নারীসহ আটক করা হয়। আটককৃত বিজিবি সদস্য সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বদিউজ্জামান এর ছেলে। আটককৃতরা বর্তমানে দর্শনা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন দর্শনা থানার এক পুলিশ অফিসার।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.