হোম » প্রধান সংবাদ » নবীনগরে ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ নির্বাচনে মোঃ খায়ের নির্বাচিত

নবীনগরে ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ নির্বাচনে মোঃ খায়ের নির্বাচিত

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড(শাহবাজপুর)ইউপি সদস্য পদে উপনির্বাচন,অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২০ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭১৩ ভোট পেয়ে ক্রিকেট ব্যাট প্রতিকে মো.খায়ের মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.পরশ মিয়া মোরগ প্রতিকে পেয়েছেন ৩৫৯ ভোট এছাড়াও মো.শিপন মিয়া,ফুটবল প্রতিকে ৩২৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। উল্লেখ্য, এই ওয়ার্ডের ইউপি সদস্য মো.ফরিদ মিয়া মৃত্যুবরণ করায় ওয়ার্ডটি শুন্য হয়ে গেলে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!