প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২০, ৩:৩৭ পি.এম
ঠাকুরগাঁওয়ে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কৃষকের ঘরে ওঠে। কিন্তু এবার অনেক কৃষক আগাম জাতের আমন ধান আবাদ করেছেন। এরই মধ্যে সেসব ক্ষেতের ধান কাটা শুরু হয়েছে। পোকার আক্রমণ আর নানা রোগবালাইয়ের পরও এবার আমনের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকরা।
বর্তমানে ধানের মূল্য বেশি থাকায় লাভবান হওয়ার আশায় মুখ ভরা হাসি নিয়ে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুর করেছে কৃষকেরা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে ৫টি উপজেলায় আমন মৌসুমে ১ লাখ ৩৪ হাজার ৭০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে দেশীয় উদ্ভাবিত স্বল্প জীবনকালের ধান বিনা-৭, ব্রি ধান ৩৩ -৫১ - ৫২জাতের ও বিভিন্ন প্রকার উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের চাষ হয়েছে মোট আবাদের শতকরা ১০ ভাগ অর্থাৎ ১৩ হাজার ২৬০ হেক্টর।
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন শিবগঞ্জের মনসুর , শিবগঞ্জ বাজরের চিকন ফজলু এবং গ্রামের কৃষকেরা জানান, এ মৌসুমে ৪ বিঘা জমিতে ৫১জাতের ধানের চাষ করেছি। বিঘা প্রতি ৩৫থেকে ৪০ মণ ফলন হচ্ছে। গত বছরও একই জমিতে একই জাতের ধানের চাষ করে ফলন কম পেয়ে কম দামে বিক্রি করেছিলাম। এ বছর ফলন কিছুটা বেশি, দামও বেশি।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব বলেন, আবহাওয়া অনুকূলে ভলো থাকায় চাষিরা ভাল ফলন পাবেন। বর্তমানে বাজারে ধানের দাম বেশি। কৃষকরা যদি দেরিতে ধান বিক্রি করে তাহলে আরও ভালো দাম পাবেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.