
নিজস্ব সংবাদদাতাঃ আওয়াজ ফাউন্ডেশন নাগরিক সমাজ ও সাংবাদিকদের অংশগ্রহনে “মিট দ্যা মাইগ্রান্টস” অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আওয়াজ কর্তৃক বিদেশ থেকে ফেরত আনা, দালাল বা এজেন্সি থেকে টাকা তুলে দেয়া, চিকিৎসা সেবায় সহযোগিতাসহ অন্যান্য সেবা গ্রহনকারী অভিবাসীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়াজ ফাউন্ডেশনের সাধারান সম্পাদক ও নির্বাহী পরিচালক নাজমা আক্তার বলেন, ১৯৯০ সনে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক অভিবাসন কনভেনশন গৃহিত হয়। তারই ভিত্তিতে বাংলাদেশ সরকার অভিবাসীদের কল্যাণে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ ও অন্যান্য নীতিমালার মাধ্যমে অভিবাসন বান্ধব কর্মপরিকল্পনা গ্রহন করেছে; কিন্তু তার পূর্ণ বাস্তবায়নের অভাবে দেশে-বিদেশে এখনও অভিবাসীরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। বাংলাদেশের বৈদেশিক মূদ্রার অন্যতম জোগানদাতা অভিবাসী শ্রমিক ও তৈরী পোষাক শিল্পের শ্রমিকদের বঞ্চনা তুলে ধরে তিনি বলেন, অভিবাসী শ্রমিকের অধিকার আদায়ে অভিবাসীদেরই সংগঠিত হ’তে হবে এবং তাদের মাঠে নামতে হবে। আমরা সংগঠনগুলো তাদের সাথে থাকতে পারব। তিনি সুখে-দুখে অভিবাসী শ্রমিকের সাথে থাকার অঙ্গীকার করেন।

আওয়াজ ফাউন্ডেশনের অপারেশন ডিরেক্টর নাহিদুল হাসান নয়ন কভিট-১৯ কালিন অভিবাসীদের জন্য বাংলাদেশ সরকারের গৃহিত কার্যক্রমের প্রশংসা করেন। তবে, ব্যাংক ঋণসহ অন্যান্য সুবিধা পেতে জটিলতা ও দীর্ঘসূত্রিতা হ্রাসে সরকারের প্রতি আহবান জানান। আওয়াজ ফাউন্ডেশনের মাইগ্রেশন ডিরেক্টর আনিসুর রহমান খান সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি শ্রম অভিবাসনে মিডিয়ার ভূমিকার প্রশংসা করেন।
‘দ্যা বিজনেস ষ্ট্যান্ডার্টের’ ষ্টাফ রিপোর্টার বিশাখা দেবনাথ সকল সাম্ভাব্য অভিবাসীদের যাবার আগে সঠিক সিদ্বান্ত ও সঠিক তথ্য জেনে যাবার উপর জোর দেন। দ্যা ডেইলী ষ্টারের সিনিয়র রিপোর্টার পরিমল পালমা আওয়াজ ফাউন্ডেশনের কার্যক্রম বিশেষ করে অভিবাসীর অভিযোগ নিস্পত্তি ও অধিকার আদায়ের প্রশংসা করেন।
সৌদি ফেরত নারী অভিবাসী গৃহকর্মী গুলেনুর বেগম তার প্রাক বহির্গমন প্রশিক্ষনের এক মাসে থাকা-খাওয়ার চরম অব্যবস্থাপনা ও প্রবাস জীবনের অভিভাবকহীনতার কথা তুলে ধরেন। অভিবাসী কর্মীদের পক্ষ থেকে আবু তারেক বলেন, যতবার বিদেশে গিয়েছি, প্রত্যেকবার কোন না কোনভাবে হয়রানির শিকার হয়েছি। আজ নাগরিক সমাজ ও সাংবাদিকদের সাথে সেই তিক্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পেরে নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে। তিনি আওয়াজ ফাউন্ডেশনের স্বচ্ছ, উন্নত ও আন্তরিক সেবার প্রশংসা করেন।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী