
সুনামগঞ্জ থেকে আল-হেলাল : সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির বলেছেন,৭৫ এর ১৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল
কে ও ঘাতকরা নির্মম ভাবে হত্যা করেছে। বর্তমান আওয়ামী লীগের সরকার আইনি সহায়তা নিয়ে ঘাতকদের বিচার করেছে। বাকি ঘাতকরা বিদেশ পালিয়ে বেড়াচ্ছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও
বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এমএ আরমানের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক শোয়েব আহমেদেরপরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইশতিয়াক আহমেদ শামীম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আওয়ামীলীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, প্রভাষক শাহ আবু নাসের ও বাদল তালুকদার প্রমুখ।