প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ১১:৩৮ পি.এম
ঠাকুরগাঁওয়ে ছাত্রীকে উক্তত্য করায় ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের আখানগর উচ্চ বিদ্যালয়ের সামনে জনৈক এক স্কুল ছাত্রীকে তার বান্ধবীদের সামনে পথরোধ করে প্রেম নিবেদন করে। এতে স্কুল ছাত্রী না মানায় হেনস্তা করে আরাজি চিলারং নিবাসী মোঃ আল আমিন (১৯) পিতা রহমত আলী,মোঃ শামীম রেজা (১৬) পিতা মোঃ মাজেদুর রহমান এবং মোঃ রবিউল ইসলাম (১৬) পিতা বুধু মোহাম্মদ।
এইসময়ে মেয়েটিকে হেনস্তা করায়,মেয়েটির চিৎকার করে।চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসে এবং তাদের আটক করে। বিষয়টি ৭ নং চিলারং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী ও স্থানীয় ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে, তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন মেয়েটিসহ স্থানীয় উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলে তারা ঘটনার বিবরণ দেন। এসময় অভিযুক্ত ৩ জনকে জিজ্ঞেস করলে শামীম ও রবিউল জানান তারা মোঃ আল আমিনের প্ররোচনায় এ কাজ করেছে।
তাদের মুখ জবানি নেওয়ার পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল- মামুন, আল আমিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অন্য ২ জন অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের প্রত্যেককে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেল নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.