
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ভালুকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল হাসানকে ফুলের সংবর্ধনায় বরণ করা হয়েছে।১৮ই অক্টোবর রবিবার সকালে ময়মনসিংহ ভালুকার কৃতি সন্তান আব্দুল্লাহ আল হাসান,
ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা,বিশিষ্ট শিক্ষানুরাগি,আলহাজ্ব এম.এ ওয়াহেদ এর পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।উক্ত সংবর্ধনাটি পৌর সদরের ওয়াহেদ টাওয়ার এবং ভালুকা বাস¯ট্যান্ডে অনুষ্ঠিত হয়।
এসময় ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ হাজী এস.এম.নূরুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী লীগ ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরে আলম জিকু, বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ সুজন,মোঃ সনি,মোঃ হাশেম আহমেদ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।